কটিয়াদীতে উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন।
সভায় বাংলাদেশের খবর এর প্রতিনিধি আব্দুর রউফ ভূইয়া,দৈনিক সংবাদ এর মোজাম্মেল হক বর্ণালী,এনটিভি অনলাইন প্রতিনিধি মাহবুবুর রহমান রুবেল,আনন্দ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুলতান প্রিন্স,এশিয়ান টিভির প্রতিনিধি মোস্তফা আলম , তরঙ্গ নিউজ প্রতিনিধি সোহাগ মিয়া সহ উপজেলা প্রেস ক্লাবের আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, পেশাগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে ক্লাবের সকল সহকর্মীদের অংশগ্রহণে পৌরসদরের একটি রেস্তোরাঁয় রাতের ভোজের আয়োজন করা হয়।



