কুষ্টিয়া

কুষ্টিয়া-৪ আসনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবীতে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনঃগণনার দাবীতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া-৪ আসনের কুমারখালী-খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকহাজার নেতাকর্মী জেলা রিটার্নিং কর্মকতা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জড়ো হয়ে ভোট পুনঃগণনার দাবীতে বিক্ষোভ করেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, কুষ্টিয়া ৪ আসনের ভোটে কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থী জিতিয়ে দেয়া হয়েছে। তাই অতিদ্রুত ভোট পুনঃগণনার দাবী জানান অন্যথায় আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন আন্দোলনকারীরা।

এছাড়াও কুমারখালী-খোকসা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ভোট করেছে দাবী করে এই দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করতে তারেক রহমানের প্রতি আহবানও জানান বিক্ষোভকারীরা।

কুষ্টিয়া ৪ আসনে জামায়াত প্রার্থী মোঃ আফজাল হোসেন ১ লক্ষ ৪৫ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমী পেয়েছেন ১ লক্ষ ৩৯ হাজার ৫৬ ভোট।

কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াত ও একটিতে বিএনপির প্রার্থী জয়লাভ করেছে।

এই বিভাগের আরও সংবাদ