এসএমপি পুলিশ লাইন্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


সিলেট পুলিশ লাইন্স মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ ফেব্রুয়ারি ২৬খ্রিঃ দুপুর ২ঘটিকায় গণভোট- ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
ব্রিফিংয়ে পুলিশ কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও নির্বাচন চলাকালে অন্যান্য বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন ভোট কেন্দ্রের মধ্যে কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে তাৎক্ষণিক GenieA App এ ক্লিক করবেন স্ট্রাইকিং, মোবাইল টিমসহ অন্যান্য টিম দ্রুত লোকেশনে চলে আসবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আলম, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) আহমাদ মাঈনুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ আব্দুল আউয়াল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, তদন্ত ও ডিউটির ইনচার্জবৃন্দ।





