ময়মনসিংহ

নান্দাইলে নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও ফাতেমা জান্নাত বলেন, নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করা হয়েছে। নান্দাইল উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে। পাশাপাশি আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের সময় ভোট কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে বেশ কিছু ড্রোনের ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আচরণবিধি, তথ্য সংগ্রহ ও প্রচারে করণীয়সহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় নান্দাইল উপজেলায় নির্বাচনী পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ