নান্দাইলে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (১১দলীয় সমর্থক) ফুলকপি মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) নান্দাইল চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়েত ইসলাম নান্দাইল শাখার আমির কাজী শামছুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম হোসেন।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের সমর্থক ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের ফুলকপি মার্কার সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আনোয়ারুল ইসলাম চান। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুফতি মাওলানা শামছুল ইসলাম রাহমানী, মুফতি মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আরিফ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান মোস্তাকিম সহ প্রমুখ।
এসময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলকপি মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান। উক্ত নির্বাচনী জনসভায় নান্দাইল উপজেলা, পৌর সভা সহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নেতাকর্মী, জনসাধারণ নির্বাচনী জনসভায় মিছিল সহকারে যোগদান করেন।





