রাজধানী
সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাজশাহীর জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীরা মিন্টো রোড অভিমুখে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে সালাউদ্দিন আম্মার আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হয়েছে।





