ত্রয়োদশ সংসদ নির্বাচন: রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ প্রচারণা


লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনি জেলে পাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।
রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাসেদুল ইসলাম বাবুর নেতৃত্বে আয়োজিত এ গণসংযোগে বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা একযোগে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সারফারাজ মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সানজিদা সেলিনা, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাইদুর খন্দকার, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তারা আরও বলেন, রূপগঞ্জের সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে।
এ সময় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। আগামী দিনগুলোতে রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।





