খুলনা

দৌলতপুরে “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে ধানের শীষের বকুলের জনসভা

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে শনিবার (৩১ জানুয়ারী) বিকালে “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন ও পরিচালনা করেন দৌলতপুর থানা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি।

সভায় প্রধান অতিথি ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি ধানের শীষের প্রার্থী ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল।

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ মোশাররফ হোসেন, এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ ইমাম হোসেন।

মুক্ত জনসভায় খুলনা-৩ আসনের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ