গাইবান্ধা

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে কম্বল বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং শীতজনিত কষ্ট লাঘবে তাদের মাঝে কম্বল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, শীতের তীব্রতায় অসহায় ও রোগীদের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ