ময়মনসিংহ

নান্দাইলে নিসআর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনঃ সভাপতি সিয়াম, সম্পাদক জহির

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: নিরাপদ সড়ক গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর ময়মনসিংহ জেলাধীন নান্দাইল পৌরসভা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এতে সভাপতি হিসেবে আঃ সামাদ সিয়াম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে জহিরুল ইসলাম জহির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি হয়েছে।

নান্দাইল পৌরসভায় নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটির অনুমোদন প্রদান করায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সভাপতি এসকে আবু রায়হান আল আমিন এবং সাধারণ সম্পাদক খন্দকার তালহা জুবায়ের রুমন-এর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

নবগঠিত এই কমিটির মাধ্যমে নান্দাইল পৌরসভায় সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধমূলক কার্যক্রম এবং দায়িত্বশীল যাতায়াত ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ