চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি


ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৩ বিজিবি।
আজ শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় চারটি অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করা হয়। মনাকষা, চৌধুরী স্মরণী ও তেররশিয়া গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।





