কিশোরগঞ্জ

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে মোঃ বজলুর রহমান (৬০) বাবা নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোঃ বজলুর রহমান উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এ সময় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্তেজিত জুবায়ের। পরে আশংকাজনক অবস্থায় মোঃ বজলুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত জুবায়েরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ