গাইবান্ধা

গাইবান্ধায় সপ্রাবি নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১৯

ছাদেকুল ইস্লাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার ৪৩ কেন্দ্রে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় ডিভাইস ব্যবহার করাসহ বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে ১৯ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ওই পরীক্ষা চলাকালে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে ১৯ জন শিক্ষার্থী আটক করা হয়।পরীক্ষার দায়িত্বশীলরা জানান, কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। এ সময় ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়। তবে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, এ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।

এই বিভাগের আরও সংবাদ