নতুন বছরে প্রথম মাসে পলাশবাড়ী পৌরসভার মাসিক সাধারণ সভা


পলাশবাড় (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার জানুয়ারি মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিতি, কর্মকর্তাবৃন্দ এলাকার উন্নয়ন, নাগরিক সেবা (যেমন – স্যানিটেশন, অবকাঠামো), বাজেট, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভাকালীন সময়ে প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা কমিটির সদস্যগণ উপস্থিতিতে নতুন সদস্যের আগমনে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
নতুন সদস্যরা হলেন- প্রশাসকের কর্মসম্পাদনের সহায়তা কমিটির ৮ নং ওয়ার্ড সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, এবং ২) পলাশবাড়ী পৌরসভার (অঃদাঃ) পৌর নির্বাহী কর্মকর্তা ও গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার।
উক্ত সভায় পলাশবাড়ী পৌরসভা অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



