খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নান্দাইল প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ঐহিত্যবাহী নান্দাইল প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (৫ জানুয়ারি) বিকালে প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরুর ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দীন ফকির রঞ্জ ু(আমার দেশ), প্রেসক্লাবের অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল (চ্যানেল এস), মঞ্জুরুল হক (দৈনিক মানব কন্ঠ), মাও. হাবিবুর রহমান (ইনকিলাব), মঞ্জুরুল হক (দৈনিক বর্তমান), রমজান আলী ( দৈনিক প্রতিদিনের সংবাদ) ফরিদ মিয়া (দৈনিক নিরপেক্ষ), সাফায়াত হোসেন (আলোকিত সকাল) সহ অন্যন্য সাংবাদিকবৃন্দ। মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সুস্থ্যতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন নান্দাইল চৌরাস্তা জামে মসজিদের পেশ ইমাম ও জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন। এছাড়াও উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধীমহল উপস্থিত ছিলেন।


