বাগেরহাট

অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের মোড়েলগঞ্জে অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)।

শুক্রবার(১২ ডিসেম্বর) বিকাল ৫ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা কর্তৃক বাগেরহাটের মোড়েলগঞ্জ জিউধরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঐ এলাকায় সন্দেহজনক ১ ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটকৃত ব্যক্তি বাগেরহাটের মোরেলগঞ্জ এলাকার মোহাম্মদ মধু (৪২)।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ