গাইবান্ধা

পলাশবাড়ীতে পৃথিবীর আলো দেখেননি একই পরিবারের যমজ দুই সন্তান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ আলোর পৃথিবীর সবটুকুই অন্ধকার রয়ে গেলো। জীবন ও জীবিকাও দুর্বষহ কষ্টের। ৫ জনের পরিবারে ২ জনই দৃষ্টিপ্রতিবন্ধী।

অভাব আর দারিদ্র্য তাঁকে নামিয়ে এনেছে এমন এক বাস্তবতায়,যেখানে এখন তাঁর একমাত্র চাওয়া-দুই বেলা খেতে পারা আর মাথার ওপর ছাউনি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা হোসেনপুর ইউনিয়নের চকমিলি গ্রামে থাকেন আব্দুল গফুর মন্ডল।

বৃহস্পতিবার (১১ডিসেম্বর)দুপুরে আব্দুল গফুর মন্ডলের বাড়ীতে গিয়ে জানা যায়, তিন সন্তানের মধ্যে দুই জমজ সন্তানই মেয়ে বেনু আক্তার ও রেনু (২৩ ) এই ২জনই দৃষ্টিপ্রতিবন্ধী।

অসহায় এ পরিবারটির সার্বিক সাহায্য প্রয়োজন। বিত্তবান এবং সরকারের সমাজসেবা বিভাগ এ বিষয়ে মানবিক নজর দেয়া জরুরি।

এই বিভাগের আরও সংবাদ