বাগেরহাট

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ঘর পেলেন মোংলার মোসাম্মৎ তানজিরা বেগম

সুমন,স্টাফ রিপোর্টারঃ তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ঘর পেলেন মোংলার সোনাইলতলা এলাকার মোসাম্মৎ তানজিরা বেগম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট -৩ মোংলা-রামপাল মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র তানজিরা বেগমকে বসত ঘর উপহার দেন।

এই বিভাগের আরও সংবাদ

স্বামী-সন্তানহারা অসহায় তানজিরা বেগম দীর্ঘদিন যাবত খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। মোংলার সোনাইলতলা এলাকার পলিথিন দিয়ে মোড়ানো অন্যের জায়গায় একটি কুঁড়ে ঘরে দুর্বিষহ জীবনযাপন করতেন তানজিরা বেগমের।

স্থানীয় মারুফ সরদারের মাধ্যমে খবর পেয়ে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র তানজিরা বেগমকে বসত ঘর উপহার দেন তিনি এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ