বাগেরহাট

মোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

সুমন,স্টাফ রিপোর্টারঃমোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মান প্রদান উপলক্ষ্যে পরিষদ চত্বর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।

বক্তব্য বক্তারা বলেন,নারী-পুরুষ সমতা ও সহিংসতা মুক্ত সমাজ গঠন করতে হলে পরিবার এবং সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

শেষ শিক্ষা, চাকরিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী লাবনী হালদার, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী অনন্যা ইয়াসমিন, সফল জননী নারী রেবেকা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী মুন্নি বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী বৃষ্টি বৈরাগী।

এ সময়ে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন, থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ