কিশোরগঞ্জ

কটিয়াদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সোহাগ মিয়া,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে নবাগত জেলা প্রশাসকের আইন শৃঙ্খলা পরিস্থিতি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রন,শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার নবাযোগদানকৃত ওসি মোঃ মাহবুবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওসমান গনি,উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা জামাত ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মোঃ ইশা খান ,সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া,ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু সাঈদ ইকবাল,মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক জোয়ারদার,কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস আলী,কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো,ছাত্র আন্দোলন নেতা আব্দুল্লাহআল রোমান সহ আরো অনেকে।

এই বিভাগের আরও সংবাদ