বাগেরহাট

সুন্দরবনে অস্ত্র,গোলাবারুদসহ জিম্মিজেলে উদ্ধার ও হরিণের মাংসসহ শিকারীকে আটক

সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র,গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার ও হরিণের মাংসসহ শিকারী আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার(০৮ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রার নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঐ এলাকা থেকে ১ টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, সোমবার মধ্যরাতে কয়রার ময়দাপেশা খাল এলাকায় অভিযান পরিচালনা করে ঐ এলাকায় তল্লাশি করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ