গাইবান্ধা

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন (ভিডব্লিউবি)কর্মসূচির আওতায় উপকারভোগী দুঃস্থদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে থেকে ২৬৬ জন কার্ডধারীদের মাঝে সুষ্ঠু ভাবে ৩০ কেজি করে চাল বিতরণ হয়।

এসময় ইউপি’র ওয়ার্ড সমূহের সদস্যবৃন্দ,সচিব ও ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ