কিশোরগঞ্জ

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে আয়োজিত এই মাহফিলে বিএনপি অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

দুয়া মাহফিলের আয়োজনে ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ