কালিহাতীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ-দোয়া অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল: বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর উদ্যোগে উপজেলার গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ গণদোয়ার আয়োজন করা হয়।
গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে গণদোয়ায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের আশা-ভরসার প্রতীক। তাঁর সুস্থতা আজ জাতির প্রত্যাশা। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন।”
গণদোয়ায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপির দক্ষিণ আফ্রিকা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান সিদ্দিকী লিটন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন-অর-রশিদ মিনু, পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
গণদোয়া পরিচালনা করেন, কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



