বাগেরহাট

মোংলায় অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ 

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় অভিযানে প্রায় ৯৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার(২৯নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৯০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ লক্ষ ৫২ হাজার মিটার বিভিন্ন প্রকার অবৈধ জাল এবং ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৯০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ জাল ও পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ