বাগেরহাট

৩১ দফা বাস্তবায়নের লহ্ম্যেই কাজ করছিঃ লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রচারণা সভা বাগেরহাট জেলার রামপাল উপজেলা’র বড় কাটালী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় বড়কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল–০২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বক্তব্য তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে পথচলা শুরু করেছি বিগত ২০ বছর ধরে আপনাদের পাশে আছি, আমৃত্যু পাশে থাকব ইনশাল্লাহ।

এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বিএনপি নিরলসভাবে কাজ করছে। নারীর অর্থনৈতিক মুক্তিকে টেকসই রাষ্ট্র গঠনের অপরিহার্য তুলে ধরে বলেন দেশের অর্ধেক মানুষ নারী। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।

এসময়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজি জাহিদুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়াল, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোল্লা কামারুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোতালেব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ