মানিকগঞ্জ

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো আধুনিক ডায়ালাইসিস সেন্টার

মোহাম্মদ জহিরুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভােগান্তি কমাতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো আধুনিক ডায়ালাইসিস সেন্টার ।

এখন থেকে সপ্তাহে একাধিক বার ডায়ালাইসিসের প্রয়োজনে আর ঢাকার পথে দীর্ঘ যাত্রা, অতিরিক্ত খরচ কিংবা অপেক্ষার ক্লান্তি এসবের মুখোমুখি হতে হবে না রোগীদের। সবকিছু মিলিয়ে মানিকগঞ্জ বাসীর জন্য যেন নতুন স্বস্তির ঠিকানা হয়ে উঠছে এ হাসপাতাল।

২৪ নভেম্বর (সোমবার) মুন্নু ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোেজা খানম রিতা ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা, মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মােহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজু, বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তা- কর্মচারী। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আফরােজা খানম রিতা বলেন, “কিডনি রোগীদের সবচেয়ে বড় ভাগান্তি ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য ঢাকায় যতে হওয়া। সময়, খরচ আর মানসিক চাপ-সব মিলিয়ে তাদের জীবন ছিল কষ্টে ভরা। আমরা চাই মানুষ নিজ এলাকার ভেতরেই উন্নত চিকিৎসা পাক। সে ভাবনা থেকেই ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছ।

তিনি জানান, প্রথম পর্যায়ে দুইটি ডায়ালাইসিস বেড চালু হয়েছে। রোগীর চাহিদা বিবেচনায় খুব অল্প সময়ের মধ্যেই সেন্টারটি ১০ বেডে সম্প্রসারণ করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টারে রয়েছে আধুনিক ডায়ালাইসিস মেশিন, প্রশিক্ষিত নার্স ও টেকনিশিয়ান এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সরাসরি তত্ত্বাবধান । এতে রোগীরা নিয়মিত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

স্থানীয় রােগীরা বলছেন, ডায়ালাইসিসের মতো বিশেষায়িত চিকিৎসাসেবা মানিকগঞ্জে চালু হওয়ায় তাদের বারবার ঢাকায় যেতে হবে না-এটাই বড় স্বস্তি।

মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কিডনি চিকিৎসাসেবার পাশাপাশি ভবিষ্যতে আরও বিশেষায়িত সেবা চালুর পরিকল্পনা রয়েছে। তাঁদের বিশ্বাস, মানিকগঞ্জ আধুনিক চিকিৎসা সুযােগ বাড়লে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও ডায়ালাইসিস সেন্টার চালুর মধ্য দিয়ে মানিকগঞ্জের চিকিৎসা আবকাঠামোতে যোগ হলো নতুন মাত্রা-যা

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কিডনি রোগীদের জন্য। আশার আলো হয় এসেছে।

উল্লেখ, মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হারুন -অর – রশিদ খান মুন্নু সাহেবের সুযোগ্য কন্যা এই আফরোজা খান রিতা। যিনি দীর্ঘ সময় যাবত গরীব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ