কিশোরগঞ্জ

কটিয়াদীতে সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ” সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো ও ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল রোমান প্রমূখ।

অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো: আবুল খায়ের।

এই বিভাগের আরও সংবাদ