গাইবান্ধা

পলাশবাড়ীতে এবি ডিলাক্স বাস উল্টে যাত্রীরা আহত

পলাশবাড়ী ( গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়কের দক্ষিণ বন্দর এলাকায় বগুড়া হতে রংপুর গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নির্মাণের কাজে ব্যবহৃত মাটির টিবির উপর তুলে দিলে,বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে বাসটিতে থাকা যাত্রীরা আহত হয়। তবে কোন প্রানহানি’র খবর পাওয়া যায়নি।

এ ঘটনাটি ঘটেছে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় ১৮ অক্টোবর শনিবার দুপুরে সময় এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন‍্য নিয়েছেন স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ র্দুঘটনায় তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ