গাইবান্ধা
মৎস্যজীবী দল পলাশবাড়ী পৌর শাখার ৭নং ওয়ার্ডে নির্বাচনী সভা অনুষ্ঠিত


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পলাশবাড়ী পৌর শাখার ৭নং ওয়ার্ডে নির্বাচনী সভা ও মত বিনিময় অনুষ্ঠিত।
২৮ সেপ্টম্বর রোববার সন্ধ্যায় পৌর শহড়ের গোয়াল পাড়া গ্রামে পলাশবাড়ী পৌর শাখার ৭নং ওয়ার্ড আহবায়ক মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদ রানা সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাল্লীব সরকার বকুল।
আরও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিক্সন,পৌর স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব এমরান, বিএনপি নেতা আবুল প্রমুখ।



