দিনাজপুর

ঘোড়াঘাটে ১৩টি ব্লকে এক যোগে কৃষকদের নিয়ে আলোক ফাঁদ কার্যক্রম

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ রোপা আমন নির্বিঘ্নে উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর বালাই পরিস্থিতি পর্যবেক্ষণ ও দমনে সমগ্র জেলার ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে পৌরসভার সহ চারটি ইউনিয়নের ১৩ টি ব¬কে স্থানীয় কৃষকদের নিয়ে একযোগে আলোর ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১৩ টি ব¬কে ক্ষতিকর ও উপকারী পোকা শনাক্ত করে পোকা মাকড় নিয়ন্ত্রণে সঠিক বালাই নাশক ব্যবস্থাপনার পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটশাও ব¬কের সূরা মসজিদ এলাকায় আলোক ফাঁদ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এমজিএইচ কামরুজ্জামান, পাট শাঁও ব¬কের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। আলোক ফাঁদ কার্যক্রম শেষে উপস্থিত কৃষকদের প্রজেক্টরের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান কনা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুজ্জামান জানান, ঘোড়াঘাট উপজেলার ১৩ টি ব¬কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একযোগে আলোক ফাঁদ স্থাপন করে মাঠ পর্যায়ে পোকামাকড়ের উপস্থিতি যাচাই করা হয়েছে। কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং মাঠে কৃষকরাও সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করছেন। এছাড়াও তিনি আরও জানান, সপ্তাহের প্রতি সোমবার ও মঙ্গলবার বিভিন্ন ব¬কে কৃষকদের নিয়ে একযোগ আলোক ফাঁদ স্থাপন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ