ময়মনসিংহ

সংগ্রামী কবি জহিরুল ইসলামের ৫৫তম জন্মদিন পালিত

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ স্বাধীনতা, সাম্য ও সংগ্রামী কবি, হাজার কবির কবিতা গ্রুপের প্রতিষ্ঠাতা কবি জহিরুল ইসলামের ৫৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাট বাজারে অবস্থিত কবিকুঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

হাজার কবির কবিতা গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কবি শামসুল ইসলাম তালুকদার, কবি আলম মাহবুব ও কবি দেলোয়ার হোসেনসহ ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কবি আলম মাহবুব বলেন, আজীবন সংগ্রামী কবি জহিরুল ইসলামের জীবনের প্রতিটি অংশই একেকটা দৃষ্টান্ত। তার কবিতায় ফুটে ওঠে প্রেম, দ্রোহ, সংগ্রাম ও বিপ্লবের প্রতিচ্ছবি।

১৯৭১ সালের ২৬শে আগস্ট নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামে শামছ উদ্দিন চেয়ারম্যান ও মোসা. মেহেরুন্নেছার ঘরে জন্ম নেন জহিরুল ইসলাম। ছেলে বেলায় তিনি নাট্যদলে যোগ দেন। ১৯৮৭ সালে তিনি প্রথম বিভাগ পেয়ে এস এস সি পাশ করেন। তাঁর লেখা সামাজিক অবিচার ও পরা-ধীনতার বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার এজন্য তাঁকে সংগ্রামী কবি বলা হয়।

কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, ইংলিশ গ্রামার ইত্যাদি শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, হামদ-নাত ও অজস্র গান রচনা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি গ্রীসসহ বিশ্বের পনেরোটি দেশ ভ্রমণ করেছেন। ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি হাই স্কুলের একজন সিনিয়র ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ