ময়মনসিংহ

বিশ্বমঞ্চ মাতাবে ঈশ্বরগঞ্জের ছেলে ইমন

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক অজপাড়াগাঁ থেকে উঠে এসে মাত্র ২০ বছর বয়সেই বিশ্বমঞ্চে জায়গা করে নিলেন ইমন শাহরিয়ার। স্বপ্ন আর পরিশ্রমকে সঙ্গী করে তিনি পেলেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ Global Talent Visa — যেখানে কোনো IELTS কিংবা ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই পাওয়া গেছে স্বীকৃতি, যা বাংলাদেশ থেকে অত্যন্ত বিরল।

গ্রামের মাঠেই শুরু হয়েছিল ইমনের নাচের পথচলা। শুধু নাচ নয়, গান, অভিনয়, আবৃত্তি, বিতর্ক, চিত্রাংকন, বিট বক্সিং আর উপস্থাপনাতেও তিনি ছিলেন সমান পারদর্শী। ২০২০ সালে সংস্কৃতি মন্ত্রী কে এম খালিদের হাত থেকে পান ‘শিশু গুণী শিল্পী সম্মাননা’, যা তার পেশাদার যাত্রার মোড় ঘুরিয়ে দেয়।

এই বিভাগের আরও সংবাদ

২০২১ সালে উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৩ সালে ময়মনসিংহ কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন ইমন। ফলাফল খুব উজ্জ্বল না হলেও তিনি হাল ছাড়েননি। বর্তমানে পড়ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে।

২০২৫ সালের ২৩ আগস্ট ইমন পান জীবনের সবচেয়ে বড় চমক। যুক্তরাজ্যের ওয়ালসাল, বার্মিংহাম শহরের একটি নৃত্য স্কুল তাকে নিয়োগ দেয় ‘Dance Teacher’ হিসেবে। সেখানে তার বার্ষিক আয় হবে প্রায় ৩৮,৭০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৬০ লক্ষ টাকা) নিজের সাফল্যে উচ্ছ্বসিত ইমন বলেন আমি শুধু বলবো, সবাই পারে। পড়াশোনার পাশাপাশি যার যা আগ্রহ আছে, সেটাকেই শক্তি বানাতে পারো। আমি প্রমাণ করেছি, গ্রামের ছেলে হয়েও জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব।

এই বিভাগের আরও সংবাদ