ধামরাইয়ে মরহুম হাজী মানসুর রহমান খানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: ধামরাই উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হাজী মানসুর রহমান খান এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালীস্হ ধামরাই থানার প্রাক্তন সভাপতি মরহুম হাজী মানসুর রহমান খানের গ্রামের বাড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব শামসুল ইসলামের সভাপতিত্বে আরো উপিস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রকিবুর রহমান খান ফরহাদ সহ-সভাপতি ফরহাদ হোসেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আদিকুজ্জামান স্বপন,সহসভাপতি ফজলুল করিম ইমরান, সাংগঠনিক সম্পাদক ফিরুজ খান বাবু, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানসুর রহমান, মেম্বারগন,ঢাকা জেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল বাবু,, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদারের সঞ্চালনায় ধামরাই থানা ও পৌর বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি মরহুম হাজী মানসুর রহমান খান এর পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মরহুমের পুত্র ওয়ালিদ খান।সকলের নিকট দোয়া চানএবং আল্লাহর নিকট প্রার্থনা করেন কবরবাসী সকল মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন।



