দিনাজপুর

বীরগঞ্জে কে.এফ.টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের বীরগঞ্জে কে এফ টি কবিরাজহাট ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার রহিম বখশ উচ্চ বিদ্যালয় মাঠে ভোগনগর ইউনিয়ন যুব সমাজের আয়োজনে এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আরজু রহমান হিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, ৮নং ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এ.কে.এম জাকারিয়া (জাকির), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী (আকাশ), ৮নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক এবং ৮নং ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. রুহুল আমিন বাবু।

এই বিভাগের আরও সংবাদ