খুলনা

কেএমপি’র অভিযানে কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট মঙ্গলবার আলমনগর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আব্বাস উদ্দিন সাগর ওরফে গুটি আব্বাস (২১), পিতা-এসকেন্দার শেখ, সাং-ইষ্ট ব্লক বিআইডিসি রোড, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করা হয়।

থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র, মাদক এবং অন্যান্য আইনে ৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ