কটিয়াদীতে স্মৃতি হত্যার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন


সোহাগ মিয়া কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মারিয়া আক্তার স্মৃতি হত্যার আসামিদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
শনিবার (২৬জুলাই) বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ড ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বাবা মো: মানিক মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন,আমার মেয়ের উপর অমানবিক নির্যাতন করে খুন করেছে। এ ঘটনাটি সবাই জানেন। আমি মেয়ে হত্যা মামলায় মোস্তাক আল মেহেদীকে ১ং আসামী করে ৫-৬জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করি।কিন্তু হত্যার ১বছর পরেও গ্রেফতার হয়নি কেউ।আসামীরা বর্তমানে সমাজে প্রকাশ্যে চলাফেরা করছে।
আসামীরা মামলা তুলে নিতে আমি ও আমার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। আমাদেরকে হত্যা করারও হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি । আইনশৃঙ্খলাবাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তিনি লিখিত বক্তব্যে স্মৃতি আক্তারের বাবা মানিক মিয়া বলেন,মামলাটি বর্তমানে পিবিআইয়ে আছে। আমি বারবার পিবিআই কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তারা আমাদের গুরুত্ব দিচ্ছে না। আসামীদের ধরতে পারছে না। এক বছর হয়ে যাওয়ার পরেও মামলার চার্জশিট হয়নি।আসামীদের এক আত্মীয় পুলিশের বড় কর্মকর্তা হওয়ায় সে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস স্যার ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার চাই ।
প্রসঙ্গ, ২০২৪সালে ১২জুলাই কিশোরগঞ্জের কটিয়াদীতে কটিয়াদী পৌরসভাধীন হালুয়াপাড়া গ্রামে মারিয়া আক্তার স্মৃতি নামে এক গৃহবধূকে রাতে আঁধারে নৃশংসভাবে হত্যা করে এক কৃষি জমিতে ফেলে রাখে।পরেরদিন কটিয়াদী মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।





