কিশোরগঞ্জ
কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে দুটি পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুল্লাহ আল রুমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন, সংস্থার নেতৃবৃন্দ।





