ঘোড়াঘাটে জিপিএ- ৫ ও পাসের হারে শীর্ষে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ- ৫ ও পাশের হারের দিক থেকে দিনাজপুরের জেলার ঘোড়াঘাট উপজেলার মধ্য শীর্ষে রয়েছে রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন।
এ স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয় ৪৮ জন এবং জিপিএ- ৫ পেয়েছে ৩৩ জন। পাশের হার ১০০%।এছাড়া উপজেলায় এসএসসিতে শতকরা পাশের হার ৬০.৭৩।
আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার জিপিএ-৫ ও পাশের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বলাহার উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ জন। উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। জিপিএ- ৫ পেয়েছে ১৩ জন। পাশের হার ৮৪.২৯ শতাংশ।
চলতি বছর উপজেলার ২২ টি বিদ্যালয় হতে পরীক্ষায় ১৬৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে পাশ করে ৯৯৯ জন ও জিপিএ- ৫ পেয়েছে, ১০১ জন শিক্ষার্থী। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার।





