কিশোরগঞ্জ

কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ )প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম,কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো।

এই বিভাগের আরও সংবাদ

এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।

সভায় বক্তারা কটিয়াদী উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে তা আরও উন্নত রাখতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ