ঈশ্বরগঞ্জে এনসিপির সমন্বয় কমিটি গঠন


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মোজাম্মেল হককে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়ে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলার ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এ কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির ময়মনসিংহ জেলা কমিটির সদস্য, ঈশ্বরগঞ্জের কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক।কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মতিউর রহমান মতিন, সাবেক অধ্যক্ষ কায়কোবাদ মো. আব্দুল আহাদ, অধ্যাপক জহিরুল ইসলাম, মো. আকাশ মিয়া, মোহাইমিনুল ইসলাম শিহাব এবং মেহেদী হাসান মুবিন।এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন প্রভাষক মাসুম বিল্লাহ, সাবেক সেনাসদস্য অলিউল্লাহ, চিকিৎসক সাখাওয়াত হোসেন, মো. মাসুদ আলম, মাহমুদুল হাসান নানকসহ আরও অনেকে।
গত শনিবার (২১ জুন) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী তিন মাস অথবা জেলা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যকর থাকবে।





