দিনাজপুর
হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ


হিলি সংবাদদাতা: দিনাজপুরের হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে রোপা আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিনা মুল্য এইসব আমন বীজ ও রাসায়নিক সার পেয়ে খুশি কৃষকরা।
সোমবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।
হাকিমপুর উপজেলার ২ হাজার ৪শ জন কৃষকদের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।





