গাইবান্ধা

পলাশবাড়ীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের দুবলাগাড়ি মাদরাসা-মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

তিনি বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী সম্ভবত যানবাহনের চাপায় মাথায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ