শেরপুর

শেরপুরে জেল পলাতক চার মামলার আসামী গ্রেফতার

আরফান আলী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও ডাকাতিসহ ৪মামলার জেল পলাতক হাজতী বিপ্লব সাংমা(৩৭)’কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০মে) দিবাগত মধ্যরাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের ৫আগস্ট সরকার পতনের পর শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমণ করে
৫১৮জন হাজতী ও কয়েদীদেরকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪,জামালপুর কোম্পানি, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে পলাতক হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে জেল পলাতক হাজতী বিপ্লব সাংমাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হাজতী বিপ্লব সাংমাকে বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ