ময়মনসিংহ

নান্দাইল বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতপৃষ্টে আশরাফুল ইসলাম স্বাধীন নামের এক ইলেক্ট্রনিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ১১.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ যাওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত স্বাধীন উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই ফকির বাড়ির মজনু ফকিরের একমাত্র ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি বাবাকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতে নান্দাইল বাজারে নিজস্ব একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

নিহতের চাচাতো ভাই শুভ জানায়, প্রতিদিনের মতো শনিবার সকালে স্বাধীনের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলে বাল্বের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে মারাত্মকভাবে আহত হন। খোঁজ পেয়ে পাশের ব্যবসায়ী ও তার চাচাতো বোন জামাই মাজহারুল ইসলাম দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

আশরাফুল ইসলাম স্বাধীনের মৃত্যুতে এলাকায় নেয়ে এসেছে শোকের ছায়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে গেছে তার মৃত্যুর খবরের পোস্টে। তিনি অপ্ল বয়সেই তার অমায়িক ব্যবহার ও হাসিমাখা মুখে কথা বলে সবার মন জয় করে নিয়েছিলেন। তাই তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

নিহত স্বাধীনের জানাজা নামাজ রবিবার সকাল ১০ ঘটিকায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

এই বিভাগের আরও সংবাদ