সুনামগঞ্জ
তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ বিয়ার সহ মদের চালান আটক


তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিয়ার আটক করেছে, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবি সুত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী ) রাতে উপজেলার চারাগাও বিওপি টিম নিয়মিত একটি টহল দল সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট এলাকায় মালিকবিহীন ২৩৭ বোতল মদ এবং ৪২ বোতল বিয়ার আটক করে। আটককৃত মাদকের আনুমানিক মুল্য ৩ লক্ষ ৬৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, আটককৃত অবৈধ মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে । তিনি আরো বলেন- গোটা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারিতে আছে।



