ভোলার রাজাপুর ছাত্রদল সভাপতি কে হত্যার চেষ্টার অভিযোগ


স্টাফ রিপোর্টার: ভোলা সদর উপজেলার আওতাধীন ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল কে হত্যার চেষ্টা করেছে অভিযোগ উঠেছে যুবদল নেতা লাহাউদ্দিনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের পরিষদ সংলগ্ন এ ঘটনা ঘটে।আহত এ নেতার নাম মো. রুবেল (৩০)। তিনি কন্দ্রকপুর গ্রামের সোবহান চৌকিদারের ছেলে।
ভোলা সদর উপজেলার আওতাধীন ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জানান, এই ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত। সকালে ঘুম ভাঙ্গার আগেই লাহাউদ্দিনের ভাই আনোয়ার একাধিকবার ফোন দিয়ে বলেন কাজ আছে পরিষদে আসতে, রুবেল বলেন শারীরিক ভাবে অসুস্থ তবুও তার অনুরোধে পরিষদে আসি, পূর্বের পরিকল্পনা অনুযায়ী পরিষদে ঢুকতে না ঢুকতেই লাহাউদ্দিনের ভাগিনা মাথায় ঘুসি মারে পরে আনোয়ার আমার গলা চেপে ধরে টানা হেচরা মাটিতে পেলে দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এক পর্যায়ে লাহাবুউদ্দিন গ্রুপ এতই উত্তেজিত ছিল, আমাকে আঘাত করেছে, আমি সরে গেলে সে আঘাত লাহাবুউদ্দিনের উপর লাগে।
পরে আমার ডাক চিৎকারে লোকজন এসে উদ্ধার করেন।
এ ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও জেলা বিএনপির সহযোগিতা কামনা করেন তিনি।





