কটিয়াদীতে বয়স্কদের ফুটবল খেলা অনুষ্ঠিত


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের বোয়ালিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ৫০ ঊর্ধ্ব বয়স্কদের প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, মডেল থানার ওসি তরিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুব দলের সাবেক আহবায়ক শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী, পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, উপজেলা যুব দলের ১ম যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব ও পৌর ছাত্র দলের সদস্য সচিব নূরুল হক নাসিম প্রমুখ। এসময় উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।





