কিশোরগঞ্জ

মিডল্যান্ড ব্যাংক কটিয়াদী শাখার উদ্বোধন

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে মিডল্যান্ড ব্যাংক এর কটিয়াদী শাখার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারী) বিকেলে কটিয়াদী সি এন্ড বি রোডের শফিউল্লাহ ভবনের দ্বিতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

এই বিভাগের আরও সংবাদ

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশনস ডিভিশন মোঃ রাশেদ আক্তার, মিডল্যান্ড ব্যাংক কটিয়াদী শাখা প্রধান মোঃ আব্দুল মালেক, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী বাজারের বণিক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম , কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, কবির হোসেন প্রমুখ।

এ সময় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ