সুনামগঞ্জ

তাহিরপুরে এনএসআইয়ের অভিযানে ভারতীয় কয়লা জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে এনএসআইয়ের অভিযানে ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে।

গত সোমবার (২০ জানুয়ারি ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ এনএসআই টিম।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরণ গ্রামের বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে এনএসআই টিম।

প্রথমে ৫২ বস্তা কয়লা জব্দ করা হয় এবং পরবর্তী অভিযানে একই গ্রামের হুমায়ুন আহমেদ এর বসত বাড়ি থেকে ১২০ বস্তা কয়লা জব্দ করা হয়। উভয় স্থান থেকে মোট ১৭২ বস্তা কয়লা জব্দ করে এনএসআই টিম।

জব্দকৃত অবৈধ কয়লাগুলো তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এর উপস্থিতিতে একজন মেম্বার এর জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সাথে সমন্বয় করা হয়েছে বলে সুনামগঞ্জ এনএসআই টিম জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ